Friday, November 19, 2021

সেই কি ছিল মোর অপরাধ /ওমর ফারুক

 

সেই কি ছিল মোর অপরাধ   
ওমর ফারুক

তোমার অশ্রু সিদ্ধ- নোনা জলে -
  বিশ্বাস করেছি ,
সেই কি ছিল মোর অপরাধ ।
বিশ্বাস করেছি ,
প্রতিটি শব্দের সমষ্টি ,,
কলংকের কালি মেখে,
  হ্নদয়ে আসন দিয়েছি ,
বিনিময়ে শুধু সন্ধি চেয়েছি ।

দূত হয়ে শুণীয়েছি সত্যের বাণী ,
জ্যৌতি হয়ে দেখেয়েছি পথ ।
সেই কি মোর অপরাধ ।

সহস্র বাধা ফেরিয়ে তোমার পাশে থেকেছি ,
নির্ঘুম আঁধারে পাড়ি দিয়েছি পথ ।
শুনেছি প্রীতিজনদের বঞ্চনা ,
শুধু তোমার জন্য ,
সেই কি মোর অপরাধ ।

তোমার ঐ বাল্য সুলভ দৃষ্টি ভঙ্গি ,,
আমাকে আরো মোহনীয় করে তুলছে ।
তোমার হ্নদয়ের কঠিন দাবানলে ,,
তুষার বৃষ্টিপাত ঢেলেছি ।
কিন্তু তুমি আমার সাথে ,
নর ঘাতকের পরিচয় দিলে ।

তোমার ফণাধরা শব্দ সমষ্টি ,
আমার হ্নদয়ের গহিনে বিষ্ফরিত করেছে ।
সেই বিষের জ্বালা সমস্ত শরীর চেয়ে গেছে ।
তোমাকে বিশ্বাস করেছি বলে
সেই কি ছিল মোর অপরাধ ।

আমি তোমাকে -
ত্রিশালয়ের দেবী  ভেবেছিলাম,
কিন্তু তুমি মরতের রাক্ষুসী হয়ে ধরা দিলে ।
তোমার হিংসাত্মক আক্রমণ ,
আমাকে  অনুশুচনার ,
অনলে তিলে তিলে খাচ্ছে ।

প্রীতির বদলতে স্বয়ং পিষাস হলে ,
জীবনের সব চেয়ে বড় ভূল ,,
তোমাকে বিশ্বাস করেছি বলে ।
শেয়ার করুন

0 coment rios: