Sunday, November 21, 2021

যে কথা বলতে পারি নাই / ওমর ফারুক

 

যে কথা বলতে পারি নাই
 ওমর ফারুক

যে দিন তোমাকে দেখেছি ,,
সেই দিন তোমার মাঝে কি যে পেয়েছি ,,
 সেই কথা বিধাতা ভালো জানেন !
হ্নদয়ের কল্পনায় হারিযেছি বহুবার !
মনের অজান্তে তোমার প্রতিচ্ছবি-
 অংকন করার চেষ্টা করেছি !

তোমাকে দেখেছি জ্যোস্নার আলোতে ,,
খুঁজেছি তাঁরার মেলায় ,,
হ্নদয়ের গহিনে-
র্নিঝুম আধারে ,,

কথা বলেছি -ছায়া মূর্তির সাথে ।
হ্নদয়ের সমস্ত কল্পনা দূর করে-
 যখন সামনে এলে !
বাংলার নববধু বেশে -
দুই হাতে রেশমী চুড়ি !
পরনে বৈশাখের শাড়ি ,,
কপালে কালো টিপ-
 বাকানো  আইভ্রু ,,
ঠোট দুটি যেন-
 গোলাপের পাপড়ির মত -
রুপ ধারণ করেছে ।

মেহেদী রাঙানো হাতে ,,
চরণ দুটি আলতা রাঙানো ,,
যে কোন যুবকের শিহরণ জাগানো ,,
যেন কোন শিল্পী-
 তার হ্নদয়ের সমস্ত রং দিয়ে সাজিয়েছে ।

কখন যে তোমাকে ভাল লেগে যায় -
সেটা ঈশ্বর ভালো জানেন ।
কিছু দিন পর জানতে পারলাম ,,
তুমি আমাদের কলেজে পড় ।
ব্যাস হ্নদয়ের কারাগারে বন্ধি করে নিলাম ।

তোমার সাথে আমার বন্ধুত্ব হলো -
শুরু হলো নতুন দিগন্তের পথ চলা ।
ঠিক যেন একটি মুদ্রার দুটি অংশ ।
কারনে অকারনে ছুটে যেতাম তোর কাছে -
পু্ষ্পময় মুখ এক পলক দেখার জন্য ।
নির্ঘুম কাটিয়েছি রজনী ।
মনের ডাইরিটা সমপ্ত করেছি বহু আগে ।

কত গল্প কবিতা শুনিয়েছি তোকে 
-এলো মেলো কিছু শব্দ রয়ে গেছে দৃষ্টির অগচোরে !
শুধু বলতে পারি নাই ভাল বাসি ।

কিভাবে বলবো মনের কারাগারে বন্ধি শব্দ গুলো-
কিছুতেই বের হতে চায় না ।
কয়েক মাস পার --
যখন জানতে পারলাম ।
তুই কাউকে ভাল বাসিছ ।

ঠিক সেই মহূর্তে -
হ্নদয়টা ভেঙ্গে চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে ।
মনে হচ্ছে কোন ভিন গ্রহে চলে এসেছি ।
তুই তখন আমাকে সেই ছেলের সাথে =
পরিচয় করিয়ে দিলি ।
নয়ন সাগর শুকিয়ে মরুভূমি হয়ে গেছে -
আজ ও সেই শব্দ গুলো বিচরণ করতেছে ,,
তার পর ও বলতে পারি নাই ভাল বাসি ।
শেয়ার করুন

0 coment rios: