Wednesday, November 17, 2021

আমার বন্ধু / ওমর ফারুক



আমার বন্ধু 
 ওমর ফারুক   

আমার বন্ধু সোহেল , 
ডাকতো তারে কোহেল !
নামটা ছিলো মিষ্টি ,
আল্লাহর দেয়া এক সৃষ্টি !

দেখতে ছিল কালো ,
মনটা অনেক ভালো !
দু-জনের দুটি মন ,
ছিলো এক পাখি ,
হরেক রকম কন্ঠে করতাম ,
ডাকা ডাকি  !

ছোট বেলার সেই স্মৃতি ,
এখনো মনে গাথা ,
বন্ধু তোরে আপন ভেবে ,
দিতাম না তো ব্যাথা ! 

ছোট কালে মা” হারালাম ,
ছিলাম আমি একা ,
বন্ধুয়ারে খুলে বলতাম মনের যত কথা ! 

বন্ধু আমার আপন ছিলো ,
ছিলো কত আশা ,
যে দিকে হাটতাম আমি ,
সে দিকে ও ,
সময়ের পথে পাড়ি দিতাম-
 মনের কথা কই ?

বন্ধু আমার আপন ছিল ,
সবাই ছিল পর !
সেই বন্ধু পাল্টে গেল ,
হঠাৎ হয় তো পর ।
উড়ছে ধূলো ঊড়ছে বালি ,
তাহার মাঝে শুধু আমি !
একলা বসে নিরবে কাঁদি !

শেয়ার করুন

0 coment rios: