ভালোবাসা কি
ওমর ফারুক
ভালোবাসা কি স্বপ্ন দেখার জিনিস ?
যেটা মানুষ সব সময় দেখে যায় -
কখনো পাই না !
ভালো বাসা কি খেলনার জিনিস ?
যেটা নিয়ে মানুষ খেলা করে !
ভালোবাসা কি কবির মুখের ছন্দ ?
যেটা হ্নদয়ে উৎস জোগায় !
ভালোবাসা কি পাখির কণ্ঠের ধ্বনি ?
সকালে শোনা যায় ।
ভালোবাসা কি বন্ধুর সাথে বন্ধুর আড্ডা ?
নাকি দন্ধ লেগে -
একে অপরের সাথে ঝগড়া করা ?
ভালোবাসা কি ভাল লাগা ?
পরে মন ভেঙ্গে যাওয়া ।
ভালোবাসা কি ফুটান্ত গোলাপের কাটা ?
যা মানুষ কে আর্কষন করে-
পরে ব্যাথা দেয় !
ভালোবাসা কি -
হোটেল রেষ্টুড়েন্টে বসে আড্ডা দেওয়া ?
একত্রে বসে বিরানি খাওয়া !
ভালোবাসা কি -
একে অপরের সাথে পথ চলতে চলতে কথা বলা ?
ভালোবাসা কি -
যুবকের হ্নদয়ের কথার ঢেউ ?
নিমেশে ভেঙ্গে যাওয়া !
ভালোবাসা কি -
প্রকৃতির রুপ বৈচিত্রতা ?
যেটা থেকে মানুষ জ্ঞান -
অনুসন্ধান করতে পারে !
ভালোবাসা কি মিথ্যা কথার গুপ্ত ধন ?
যেটা মানুষ মনের মাঝে লুকিয়ে রাখে !
ভালোবাসা কি-
বোবার মুখের কথার বানী ?
পরে সেই আস্তে আস্তে শিখে !
ভালোবাসা কি-
ভীতু মানুষের হাতিয়ার ?
যেটা দেখে মানুষ র্নিভয় -
, দুঃসাহসী হয়ে ওঠে !
ভালোবাসা কি -
কোন ছলনার চাবি কাঠি ?
দু্চোখ বেয়ে অশ্রু ঝরে রাশি রাশি !
ভালোবাসা কি সারা রাত জেগে কথা বলা ?
পরে কলঙ্কের কালি দিয়ে সমাজ ঢাকা !
ভালোবাসা কি পার্কে বসে ডেটিং ?
কিছু দিন পর লিটনের ফ্লাটে সেটিং !
ভালোবাসা কি-
কচ কচে হাজার টাকার নোট ?
ভালোবাসা কি -
লোভী প্রিয়ার হাসি মাখা ঠোট !
0 coment rios: