তোমার মতো হতে পারি নাই
ওমর ফারুক
এই যে তোমার বিচিত্র রুপ লাবণ্য ,,
হ্নদয়ের অরণ্যে মায়ার আকুতি ,,
যে কোন যুবককে মুগ্ধ করবে ।
অশ্রুর ঝর্ণা ধারা –
প্রকৃতির রহস্যকে হারাতে পারবে ।
তোমার মায়া জালে –
দেবতার ও যে বন্ধী ।
সেখানে আমি তো খেলনার পুতুল ।
তোমার মীর জাফরের ন্যায় বিশ্বাস ঘাতকতা ,
আমাকে যে পরাজয় করতে বাধ্য করেছে ।
হিটলারের ন্যায় দৃষ্টি ভঙ্গি ,
আমি যে সদাই শংকিত ।
ক্ষুধাত্ব সিংহের গর্জনে –
আমি যে উম্মাদের মতো ছুটছি ।
আমি তো মাকড়সা নয় –
আমার হ্নদয়ে জাল বুনবো ।
আমি মীর জাফর নয় ,
স্বার্থের জন্য বিশ্বাস ঘাতকতা করবো ।
আমি তো হিটলার নয়
যে নিজের হুকুমত জারি রাখবো ।
আমি তো তোমার মতো নয় –
যে ছলনার জালে ,
কাউ কে হারাতে পারবো ।
চাইলে আমি সবার মতো হতে পারি ।
শুধু তোমার মতো হতে পারি না ।
0 coment rios: