Saturday, November 6, 2021

আমরা ও প্রতিবন্ধী / ওমর ফারুক

 











আমরা  ও প্রতিবন্ধী 
 ওমর ফারুক

ওরা প্রতিবন্ধী, বিকলাঙ্গ, এই সমাজ অভ্যন্তরে,
ওরা নিরুপায়, জ্ঞানহীন, কিন্তু সভ্য অন্তরে !
ওরা বিকলাঙ্গ হয়ে যখন অসাধ্য কাজ সাধন করে ,
আমাদের সাধ্যের কাজ অলসতায় পডে থাকে !

ওরা বাক প্রতিবন্ধী চেতনাময়ী ,
 আমরা বাচাল চেতনাহীন !
 ওরা নিরুপায় প্রতিবাদী ,
 আমরা চুপচাপ হাত গুটে বসে থাকি !
 
 ওরা মূর্খ জ্ঞানহীন সভ্যতায় ভরা ,
 আমরা জ্ঞানী গুনী অন্তরে কুলসতা !
 ওরা সহজ সরল  নিরপরাধ  ,
 আমরা পাঁচ প্যাঁচালিকে বলি জিন্দাবান ।
 
 ওরা ওদের স্বপ্ন নিয়ে নীল আকাশে উড়ে ,
 আমাদের স্বপ্নের মাঝে লোভ হিংসা থাকে !
 ওরা দূর্বল দেহে দেশের সম্মান বয়ে আনে ,
 আমরা সবল দেহে দেশ কে করি  শ্মশানে।
 
  ওরা যখন অভিশপ্ত জীবন থেকে মুক্তি চায় ,
 আমরা দেশের মানুষ কে অভিশপ্ত জীবনে পেতে চায় !
 ওদের আচার আচরণ সর্বদা একই পরীধি ,
 আমাদের আচরণ ভিন্ন রুপে লজ্জিত মানসিক রোগী !
 ওরা  নিষ্পাপ নিষ্কলঙ্ক অবুঝ তাদের মন ,
 আমরা মহাপাপী লোভ হিংসা পশুর মতোন ।
 
 ওদের কেউ করো না ঘৃণা ,
 ওদের জগতে ওরা এমন !
 ওরা তো সৃষ্টির সেরা আমাদের মতোন !
 বিদ্যা বুদ্ধি নাই বলে করো না অবহেলার পাত্র ,
 তোমার বুদ্ধি দেশের কাজে লাগে বিন্দুমাত্র !
 কর্মঅক্ষম শারীরিক গঠন করো না -
 তাদের সাথে তুলনা !
 তুমি ও তাদের মতো হতে কতক্ষণ -
 এই কথা ভূলো না ।

ওদরে কে দিয়ে হবে শিক্ষার আলো  বেঁচে থাকার অধিকার ,
তবে দূর হবে সমাজ হতে অন্ধকার !
আমরা যে সব সুবিধা ভোগ করি -
তার কতটুকু মূল্যায়নকরি ! 
ওরা আমাদের মতো সেই সব সুযোগ সুবিধা পেলে !
পরিবার পরিজন দেশের কল্যাণ বয়ে আনে !


শেয়ার করুন

0 coment rios: